চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী অর্ষা, পাত্র কে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
বিনোদন
A A
Advertisements

শোবিজে নতুন বছরে যেন শুরু হয়েছে বিয়ের মৌসুম। অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ের খবরের মধ্যেই শুক্রবার রাতে অভিনেতা জোভান বিয়ের কথা প্রকাশ্যে আনেন। আর এবার জানা গেল, শোবিজের আরেক তারকা জুটির বিয়ের খবর!

সদ্য বিয়ে করেছেন ছোটপর্দার মেধাবী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। পাত্র কে? তিনিও অর্ষার মতোই সবার পরিচিত মুখ! অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান।

চরকির চলচ্চিত্র ‘সাহস’-এ এই জুটিকে দেখা গিয়েছিলো স্বামী-স্ত্রীর চরিত্রে৷ প্রশংসিত সেই সিনেমার পর চরকির শর্টফিল্ম জাহানেও স্বামী-স্ত্রীর চরিত্র রূপদান করেছিলন এই দুই তারকা! এবার বাস্তব জীবনেই স্বামী-স্ত্রী হওয়ার খবর দিলেন অর্ষা!

রবিবার সকালে নিজের ফেসবুকে এক গুচ্ছ ছবি পোস্ট করেন অর্ষা৷ একেবারে গ্রামের সুনসান প্রকৃতির মাঝে শুধু নতুন বর-কনে! পোশাকেও অত্যন্ত সাদাসিধে অর্ষা-ইমরান!

ছবিগুলো দিয়ে অর্ষা লিখেছেন, “প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা”! সেই সঙ্গে জানিয়েছেন, অফিশিয়ালি বিয়ে করার কথাও!

এমন পোস্টের পর রীতিমত শুভচ্ছার বন্যায় ভাসছেন অর্ষা-ইমরান৷ সাধারণ ভক্ত অনুরাগীতো বটেই, নাটক ও সিনেমার তারকারাও তাদের বিয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন।

জানা যায়, একসঙ্গে ‘সাহস’ সিনেমা করার পর থেকেই অর্ষা ও ইমরানের মধ্যে বন্ধুত্বের শুরু। বন্ধুত্ব থেকে এক সময় তা প্রেমে রূপ নেয়। যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই মিডিয়ায় কথা বলতে আগ্রহ দেখাননি অর্ষা কিংবা ইমরান।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নাজিয়া হক অর্ষা। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। ‘সাহস’ সিনেমাটি ছাড়াও তাকে দেখা গেছে নেটওয়ার্কের বাইরে, সাবরিনা সহ বেশকিছু ওয়েব ফিল্ম ও সিরিজে।

অন্যদিকে এক যুগের বেশি সময় ধরে অভিনয়ে মগ্ন ইমরান। নাটক, ওয়েব কন্টেন্ট এর পাশাপাশি সিনেমাতেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। গেরিলা, ইতি তোমারই ঢাকা, আমরা একটি সিনেমা বানাবো, আলফা, সহ বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজ ‘কাইজার’ এ তার অভিনয় দর্শকের তুমুল প্রশংসা পেয়েছে।

ট্যাগ: অর্ষানাজিয়া হক অর্ষানাটকনূর ইমরানবিয়েমোস্তাফিজুর নূর ইমরানলিড বিনোদনসাহসসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব: তথ্য প্রতিমন্ত্রী

পরবর্তী

আইনজীবীর পোশাকে আদালতে ফিরেছেন সাবেক তিন মন্ত্রী

পরবর্তী

আইনজীবীর পোশাকে আদালতে ফিরেছেন সাবেক তিন মন্ত্রী

সিটির জয়ের নায়ক ডি ব্রুইন একজন ‘কিংবদন্তি’

সর্বশেষ

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি 2, 2026
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version