চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ সেপ্টেম্বর বায়োস্কোপে আসছে ওয়েব সিরিজ ‘মাকাল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 28, আগস্ট 2022
বিনোদন
A A
Advertisements

ভয়ঙ্কর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘মাকাল’। পরিচালনা করেছেন ‘জিরো ডিগ্রী’ খ্যাত নির্মাতা অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে সিরিজটির শুটিং হয়েছে। সম্পাদনা শেষে ‘মাকাল’ এখন মুক্তির অপেক্ষায়।

আলফা আই-এর ব্যানারে এই সিরিজটি আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, জীতু আহসান, হাসান মাসুদ, রওনক হাসান, জয় রাজ।

গল্পে দেখা যাবে, তরফদার নামে একজন আসামী ধরতে পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে। যখন ধরতে পারে রাতে আঁধারে একেক পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সদস্যদের ওপর সেই আসামী এক অদৃশ্য প্রভাব খাটায়! রাত পেরিয়ে পুলিশ সকালে আসামী নিয়ে স্থানীয় থানার দিকে যায়, ভীষণ এক ধোঁয়াশা তাদের ঘিরে রাখে। তারা তাদের আসামী ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! বিস্তারিত জানতে দেখতে হবে ওয়েব সিরিজ ‘মাকাল’।

নির্মাতা অনিমেষ আইচ জানান, চিরায়ত গল্পের বাইরে এক অন্য ন্যারেটিভে গল্প দেখাতে চেয়েছেন তিনি। ইন্তেখাব দিনার বলেন, মানুষকে বোকা বানানোই এই ব্যক্তির কাজ। তার বোকা বানানোর জালে আটকে পড়ে অনেকেই। গল্পের পরতে পরতে প্রতারণার গল্প। বাকিটা চমক হিসেবেই থাকুক।

বিশেষ চরিত্রে আরও আছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, বড়লোক বাবার বখে যাওয়া মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্র সম্পর্ক বেশি বললে গল্প রিভিল হয়ে যাবে। এতটুকু বলতে পারি এই চরিত্র আগে করিনি। থ্রিলার, মিস্ট্রি সবকিছুই এতে আছে।

‘আলফা আই’-এর কর্ণধার ও ‘মাকাল’-এর প্রযোজক শাহরিয়ার শাকিল চ্যানেল আই অনলাইনকে জানান, ‘মাকাল’ পাঁচ পর্বের ওয়েব সিরিজ।

নামী এই প্রযোজক বলেন, অনিমেষ আইচ চরিত্রগুলো চমৎকার ভাবে তুলে ধরেছেন যা দর্শক কানেক্ট করতে পারবেন। চরিত্র কানেক্ট করতে পারা মানে গল্পের সঙ্গে মিশে যাওয়া। এতে তরফদার চরিত্রটি ঘিরে গল্প ঘুরপাক খায়। এই ধরণের চরিত্র চারপাশে অসংখ্য রয়েছে। এসব অসঙ্গতি আমাদের জন্য আরামদায়ক না হলেও এগুলো নিয়ে চলতে হচ্ছে। এই চরিত্র দর্শকের চিরচেনা তাই আমাদের বিশ্বাস দর্শক কানেক্ট করে সিরিজটি দেখবে।

ট্যাগ: অনিমেষ আইচইন্তেখাব দিনারওয়েব সিরিজজিতু আহসানলিড বিনোদনশাহরিয়ার শাকিলস্পর্শিয়াহাসান মাসুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিসিওএস একটি হরমোন জনিত সমস্যা

পরবর্তী

৫০টি স্কুলে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করলো বিকাশ

পরবর্তী

৫০টি স্কুলে গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করলো বিকাশ

৮ম স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড'র আবেদন আহ্বান

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version