বিনোদন

‘কাগজের বউ’-এ ইমন-তায়েবের সঙ্গে পরীমনি

পরীমনি, ইমন ও তায়েবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরীমনি, ইমন ও তায়েবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, যেখানে তারা outdoors অবস্থানে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা চয়নিকা চৌধুরী ওয়েব ফিল্ম নির্মাণ করছেন। নাম ‘কাগজের বউ’। ডি এ তায়েব প্রযোজিত ও অভিনীত ওয়েব ফিল্মে অভিনয়ের কথা ছিলো চিত্রনায়ক ইমন ও মাহিয়া মাহির। কিন্তু শেষ সময়ে জানা যায়, এই প্রজেক্টটিতে মাহি থাকছেন না।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মাহিয়া মাহি বলেন, শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বউ’ হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বউ’ এর জন্য অনেক অনেক দোয়া।

শনিবার দুপুরে চয়নিকা ‘কাগজের বউ’ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। একসঙ্গে ডি এ তায়েব, ইমন ও পরীমনির কয়েকটি ছবি দিয়ে চয়নিকা লেখেন, ‘হাসপাতাল থেকে রিলিজ হয়েই শুটিং স্পট। অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ পরীমনি। আসলেই ভাগ্য একটা ফ্যাক্টর।’

এসময় ‘কাগজের বউ’ এর জন্য সবার কাছে আশীর্বাদ চান ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই নির্মাতা।

এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ এর শুটিং শুরু হওয়ার কথা শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকেই। এরআগে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছিলেন নির্মাতা চয়নিকা ও চিত্রনায়ক ইমন।

ওয়েব ফিল্মটি নিয়ে এরআগে চয়নিকা জানিয়েছিলেন, এটি পুরোপুরি পারিবারিক কাহিনী। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি।

‘লাল টিপ’ খ্যাত নায়ক ইমন জানিয়েছিলেন, ‘কাগজের বউ’ অন্যরকম গল্পের একটি ওয়েব ফিল্ম। এর গল্প শুনেই আমার দারুণ পছন্দ হয়েছে। এর প্রযোজক ডি এ তায়েব। তিনি এই ওয়েব ফিল্মে অভিনয়ও করছেন।

বিষয়:ইমনওয়েব ফিল্মচয়নিকা চৌধুরীডি এ তায়েবনাটকপরী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…