বাংলাদেশ

আন্তর্জাতিক বৈরি পরিবেশ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বৈঠক, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি বৈঠক চলমান, যেখানে বিভিন্ন মন্ত্রী ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিকভাবে নানা বৈরি পরিবেশ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমাদের গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।

সোমবার ১৫ জানুয়ারি সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে নবগঠিত মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এসব বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী অব্যাহত উন্নয়ন দেখেই মানুষ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে এখন আমাদের কাজ করতে হবে। উন্নয়নের গতিধারা ধরে রাখতে হবে।

এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বিষয়:আন্তর্জাতিকপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবৈরি পরিবেশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…