গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার কমলেও এখনো বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া ঘাঘট নদীর পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে এখনও গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র, তিস্তা নদীর চর ও নিম্নাঞ্চলের বেশিরভাগ ঘরবাড়িতে পানি রয়েছে। এসব চরের মানুষগুলো এখনও পানিবন্দি রয়েছে।







