পরিবেশ

দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বজ্রপাতের আশঙ্কায় সমুদ্র সৈকত ও সতর্ক সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রের উপকূলে একটি লাল সতর্ক সংকেতের পতাকা উড়ছে, ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ (১৯ জুন) বুধবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা একটি আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

অন্যদিকে, আজ বুধবার সকাল ৯টা থেকে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সাতদিন সারা দেশে বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কম থাকতে পারে।

বিষয়:সতর্ক সংকেতসমুদ্রবন্দর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…