পরিবেশ

দেশের ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

বাংলাদেশের সমুদ্র সৈকত, সতর্ক সংকেত সহ, পর্যটকরা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সতর্ক সংকেত সহ বাংলাদেশের সমুদ্র সৈকত, পর্যটকরা সমুদ্রের ঢেউ উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। এছাড়াও সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ (৩১ আগস্ট) শনিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ ৬টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল।

এতে বলা হয়, এটি আরও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় অতিক্রম করতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিষয়:সতর্ক সংকেতসমুদ্র বন্দর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…