বাংলাদেশ

এমপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি, এমপক্স সংক্রমণের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি, এমপক্স সংক্রমণের লক্ষণ দেখা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এমপক্স (মাঙ্কিপক্স) নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বের বিভিন্ন দেশে এমপক্স রোগী শনাক্ত হওয়ায় আগাম পদক্ষেপ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে। আগে এই অতিমাত্রায় সংক্রামক রোগ মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে এবং কোনো লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

এছাড়া সংক্রমিত দেশ থেকে আগমনের ২১ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে এমপক্স নিয়ে হটলাইনও চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কারো মধ্যে এমপক্সের লক্ষণ দেখা গেলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাসজনিত একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি। আপনার শরীরে এর কোনো লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।’

বিষয়:এমপক্সসতর্কতা জারিস্বাস্থ্য অধিদপ্তরহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…