ক্রিকেট

ওয়ার্নারের কনকাশন বদলি রেনশ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার কনকাশনে আক্রান্ত, চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার কনকাশনে আক্রান্ত, চিকিৎসার জন্য মাঠের বাইরে থাকছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হেলমেটে বলের আঘাতে দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের কনকাশন বদলি হিসেবে খেলতে নামবেন ম্যাট রেনশ।

টেস্টের প্রথম দিনের ১০ ওভারের শেষে মোহাম্মদ সিরাজের করা বল ওয়ার্নারের হেলমেটে লাগায় তিনি আঘাত পান। যদিও এরপরও তিনি ব্যাটিং করে যান এবং ১৫ রান করে মোহাম্মাদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।

শতভাগ ফিট না থাকায় প্রথম দিনের খেলা শেষের পর সন্ধ্যায় ওয়ার্নারকে এ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। এরপর নাগপুর টেস্ট খেলা রেনশকে কনকাশন বদলি করা হয়।

ভারত সফরে অস্ট্রেলিয়ার বেশ কিছু ইনজুরির সমস্যা ছিল। ক্যামেরন গ্রিন এবং মিচেল স্টার্ক সময়মতো তাদের আঙুলের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় দিল্লি টেস্টে খেলছেন না। প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতেও অনুপস্থিত জশ হ্যাজেলউড।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ার্নারটেস্ট চ্যাম্পিয়নশিপবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরেনশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…