চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ড সমর্থকদের ‘উষ্ণ অভ্যর্থনা’ আশা করেন না ওয়ার্নার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2024
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন ডেভিড ওয়ার্নার। এবার টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটকেও বিদায় জানাবেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের শেষ সিরিজ খেলবেন ওয়ার্নার। তবে তাসমানপাড়ের প্রতিবেশী দেশটির সমর্থকদের কাছ থেকে খুব একটা ‘উষ্ণ অভ্যর্থনা’ আশা করছেন না এ বাঁহাতি ওপেনার।

২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে এসে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শুনতে হয়েছিল নানা রকম কটূক্তি। ‘অবমাননাকর ও কুৎসিত’ মন্তব্যের ব্যাপারে ওয়ার্নার বলেন, ‘সত্যি বলতে, এখানে কঠিন বাস্তবতা হল আমরা প্রতিবেশী এবং খেলাধুলায় একে অপরকে হারাতে পছন্দ করি। সেই দৃষ্টিকোণ থেকে সমর্থকরা আমাদের দিকে তেড়ে আসবে, এটাই স্বাভাবিক।’

তবে এসবে কান না দিয়ে নিজের কাজটা ঠিকঠাক চালিয়ে যেতে চান ওয়ার্নার। ৩৭ বর্ষী ক্রিকেটারের ভাষ্য, ‘দর্শক ব্যক্তিগত আক্রমণ করে। যদি তারা এমনটাই করে থাকে, তবে এটি তাদের ব্যাপার। আমি আমার কাজ করে যাব। যদি তেমন কিছু শুনতে পাই, তাহলে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেবো। আমি এখানে খেলা উপভোগই করি।’

২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচ, পরের দুটি ম্যাচ ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অকল্যান্ডে। তিনটি টি-টুয়েন্টির পর সফরে দুটি টেস্টও খেলবে অস্ট্রেলিয়া। ২৯ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু ৮ মার্চ। কিউইদের মাটিতে সর্বশেষ চারটি টেস্ট সিরিজই জিতেছে অজিরা।

কিউইদের বিপক্ষে আশাবাদী ওয়ার্নার আরও বলেন, ‘সিরিজ জিততে পারলে ব্যাপারটা দারুণ হবে। শুধু টি-টুয়েন্টির কথা ভাবলে হবে না, এখানে ছেলেদের টেস্ট সিরিজ জেতাটাও দুর্দান্ত হবে।’

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারনিউজিল্যান্ডনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে: কাদের

পরবর্তী

৪৩তম বিসিএসে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দিলো অদিতি ক্যারিয়ার

পরবর্তী

৪৩তম বিসিএসে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দিলো অদিতি ক্যারিয়ার

কৃষক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

তরুণ চক্রবর্তী ফিজু

চলে গেলেন চ্যানেল ২৪ এর প্রধান নির্বাহী তরুণ চক্রবর্তী ফিজু

ফেব্রুয়ারি 2, 2026

পাকিস্তান ম্যাচ বয়কট করলেও যে কারণে শ্রীলঙ্কায় যেতে হবে ভারতকে

ফেব্রুয়ারি 2, 2026

গ্র্যামিতে ইতিহাস গড়লেন দালাই লামা

ফেব্রুয়ারি 2, 2026

সাভারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-পাকিস্তান সেমি বা ফাইনাল হলে কী হবে?

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version