আইনের প্রয়োগ কেবল সন্ত্রাসীদের উপর, শিক্ষার্থীদের উপর নয়: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী একটি বৈঠকে বক্তব্য দিচ্ছেন, যেখানে তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আইনের প্রয়োগ শুধু অপরাধীদের উপর হবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের কোনোভাবেই কিছুই করা হবে না। তাদের আবেগকে শ্রদ্ধা জানাতে চাই।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনের প্রয়োগ কেবলমাত্র সন্ত্রাসীদের উপর হবে। শিক্ষার্থীদের উপর নয়। তাদের আবেগকে আমি শ্রদ্ধা জানায়।
এসময় শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে মৃত্যুর বিষয়কে কম দুঃখের নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, সকল মৃত্যুর বিচার হবে। সাঈদসহ সকল মৃত্যুর বিচার হবে। বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বিদেশী বিশেষজ্ঞদেরও আনা হবে।







