চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ‘শচীনের তিন রেকর্ড’ ভাঙার দিনে ভারতের ৩৯৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনন্য ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। সময়ের সেরা ব্যাটার ওয়ানডেতে প্রথম হিসেবে ৫০তম সেঞ্চুরির দিনে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের ‘তিন রেকর্ড’। কোহলিময় প্রথম সেমিফাইনালে জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের হিমালয়সম লক্ষ্য দিয়েছে ভারত।

চলতি আসরের প্রথম সেমিতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোহলির রেকর্ডময় সেঞ্চুরি ও শ্রেয়াস আয়ারের শতকে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ৩৯৭ রানের সংগ্রহ গড়েছে স্বাগতিক ভারত।

ওয়াংখেড়ে আজ যেমন ছিল তারকাময়, গ্যালারিতে ছিলেন শচীন-বেকহ্যাম-আনুশকা, ছিল বলিউড তারার ঢল, তেমনি ২২ গজ ছিল কোহলিময়। ভারতের কিংবদন্তি সাবেক ব্যাটার শচীনকে (৪৯ শতক) গ্যালারিতে সাক্ষী রেখে ওয়ানডেতে প্রথম ব্যাটার হিসেবে ৫০তম সেঞ্চুরির মালিক হয়েছেন কোহলি। গত ৫ নভেম্বর ৩৫তম জন্মদিনে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ডে শচীনের পাশে নাম লিখিয়েছিলেন কোহলি।

৪২তম ওভারের চতুর্থ বলে লোকি ফার্গুসনকে মিডউইকেট অঞ্চলে ঠেলে ২ রান নেন কোহলি। আটটি চার ও এক ছক্কায় ১০৬ বলে পৌঁছে যান ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে সেঞ্চুরিতে। ২৭৯ ইনিংসে নতুন মাইলফলক গড়লেন ডানহাতি মহাতারকা। শচীন ৪৫২ ইনিংসে ৪৯ সেঞ্চুরি করে অবসরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির মোট সেঞ্চুরি হল ৮০টি, টেস্টে ২৯ ও টি-টুয়েন্টিতে একটি শতক আছে তার।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শচীনের আরও দুটি রেকর্ড ভেঙেছেন কোহলি। ২৭তম ওভারের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারে ৭২তম ফিফটি পূর্ণ করেছিলেন, ৫৯ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে সেসময় ছিল চারটি চারের মার। ফিফটি পূর্ণ করে সাকিব আল হাসান ও শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক হয়ে যান কোহলি।

আসরে এপর্যন্ত কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা ৮টি। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। ২০০৩ বিশ্বকাপে ছয়টি ফিফটি ও এক সেঞ্চুরিতে সাতটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি ফিফটি ও দুটি সেঞ্চুরিতে শচীনের পাশে নাম লেখান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

Reneta

সেই রেকর্ডের কিছুপর শচীনের আরও একটি রেকর্ড ভেঙেছেন কোহলি, এক আসরে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ভারতের টপঅর্ডার ব্যাটার। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক এতদিন ছিলেন শচীন। ২০০৩ বিশ্বকাপে ১১ ইনিংসে ছয় ফিফটি ও এক সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৩ রান। ২০ বছর পর শচীনের রেকর্ডটি ভাঙলেন কোহলি। ওয়াংখেড়েতে সেমিতে নামার আগে শচীন থেকে ৮০ রান দূরে ছিলেন। ৩৪ ওভারের চতুর্থ বলে ৮০ রানে পা দিয়ে শচীনকে ছাড়িয়ে যান। চলতি আসরে ১০ ইনিংসে কোহলির রান এপর্যন্ত ৭১১।

দর্শকদের অনন্য ইতিহাসের সাক্ষী করে ৪৪তম ওভারের শেষ বলে ডিপ স্কয়ার লেগ অঞ্চলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়ে ফিরে যান কোহলি। ৯ চার ও এক ছক্কায় ১১৩ বলে ১১৭ রান করে টিম সাউদির শিকার হন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড়ো সূচনা উপহার দিয়েছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। ৮ ওভার ২ বলে দুই ওপেনার তুলে নেন ৭১ রান। ২৯ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে রোহিত আউট হলে জুটি ভাঙে। টিম সাউদির স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে কেন উইলিয়ামসনের তালুবন্দি হন।

আউট হওয়ার আগে অবশ্য রেকর্ড গড়েছেন রোহিতও। ক্যারিবিয়ান ব্যাটিংদানব ক্রিস গেইলকে টপকে ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা মারা ব্যাটার এখন ভারত দলপতি। বিশ্বকাপে তার ছক্কা হয়ে গেছে ৫১টি। গেইল ওয়ানডে বিশ্বকাপে মোট ৪৯ ছক্কা মেরেছিলেন। ম্যাচের পঞ্চম ওভারে বোল্টের বলে লং লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ৫০তম ছক্কাটি মেরে রেকর্ড গড়েন রোহিত। পরে ষষ্ঠ ওভারে মিচেল স্যান্টনারের বলেও ওভার বাউন্ডারি মারেন।

রোহিত ফেরার পর ব্যাটে আসেন কোহলি। ক্রিজে আসার পরই লেগ বিফোরের আবেদন করা হয় তার বিপক্ষে। কিউইরা রিভিউও নেয়। টিভি রিপ্লেতে দেখা যায় বল কোহলির ব্যাট ছুঁয়েছিল। রানের খাতা খোলার আগে তাই তাকে মাঠ ছাড়তে হয়নি। বাকিটা ইতিহাস হয়ে থাকল।

বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরির পথে ছিলেন শুভমন গিল। তার মাঝে চোট পেয়েছেন ২৪ বর্ষী ব্যাটার। ২৩তম ওভারের চতুর্থ বলে লংঅন অঞ্চলে বল ঠেলে দিয়ে এক রান নেন কোহলি। রান নিতে গিয়ে পায়ে চোট পেয়ে গিল রিটায়ার্ড হার্ট হয়ে বাইরে যান। তখন আট চার ও তিন ছক্কায় ৬৫ বলে ৭৯ রানে ছিলেন। পরে নেমে ১ বল খেলে ১ রান যোগ করে ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন গিল।

ইনিংসজুড়ে কোহলি ও শ্রেয়াস আয়ারের ঝলকের দেখা মেলে। রেকর্ড গড়ে কোহলি ফেরার পর সেঞ্চুরি পূর্ণ করেন আয়ার। ৪৭.২ ওভারে তিনটি চার ও আটটি ছক্কায় ৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪৯তম ওভারে আয়ারও ফিরে যান। চারটি চার ও আট ছক্কায় ৭০ বলে ১০৫ রান করে।

শেষদিকে ঝলক দেখান লোকেশ রাহুল। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার। ইনিংসের শেষ ওভারে সূর্যকুমার যাদব ফিরে যান ১ রান করে।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিনটি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিগিলনিউজিল্যান্ডভারতমুম্বাইরোহিতসাউদিসেমিফাইনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT