শেষ পর্যন্ত মস্কো দখল না করেই ফিরে গেছে ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার। সুনির্দিষ্ট কিছু শর্তে রাশিয়ার সাথে ওয়াগনারের সমঝোতা হয়েছে। বিদ্রোহ থেকে সরে আসার পর বেলারুশে গেছেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। পুতিনের বিরুদ্ধে ওয়াগনারের বিরুদ্ধাচরণকে ‘অহংকার’ ও ‘ঔদ্ধত্য’ বলে মন্তব্য করেছেন চেচেন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ক্রেমলিন পরিস্থিতি সামাল দিলেও ওয়াগনারের এই আচরণ পুতিনের অবস্থানকে একটু হলেও নড়বড়ে করেছে। নাফিস ইফতেখারের রিপোর্ট।






