আদালত

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন ভিপি নুর

ভিপি নুরের সঙ্গে আইনজীবী ও সমর্থকরা হাইকোর্টে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিপি নুরের সঙ্গে আইনজীবী ও সমর্থকরা হাইকোর্টে উপস্থিত, সবাই formal পোশাকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চ লিখিত আবেদন নিঃশর্ত ক্ষমা চান ভিপি নুর। তবে আজকের আবেদনে ভবিষ্যতে অবমাননাকর বক্তব্য না দেয়ার কোন কথা না আসার আদালত এবিষয়ে আলোকপাত করেন। পরবর্তী নুরের আইনজীবী নতুন করে আরেকটি আবেদন দেয়ার সময় চাইলে হাইকোর্ট সময় দিয়ে পরবর্তী আদেশের জন্য ৬ মার্চ দিন ধার্য করেন। এসময় ভিপি নুর আদালতেই উপস্থিত ছিলেন।

আদালতের ভিপি নুরের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

আদালত অবমাননার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরকে এর আগে হাইকোর্টে তলব করেন। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সেই সাথে হাইকোর্টে হাজির হয়ে অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়।

ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হলে প্রধান বিচারপতি বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক–আল–জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য পাঠান। সে ধারাবাহিকতায় এই হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে গত ১৭ ডিসেম্বর রুলসহ নুরকে তলব আদেশ দেন।

বিষয়:ভিপি নুরহাইকোর্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…