চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 15, মার্চ 2024
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
Advertisements

ইউক্রেনের সাথে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেই রাশিয়ায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আজ ১৫ মার্চ থেকে আগামী ১৭ মার্চ পর্যন্ত টানা তিনদিন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপের ভোট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। আগামী রোববার (১৭ মার্চ) রাত ৮ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোটের আগে নাগরিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আপনারা বুঝতে পারছেন যে, আমাদের দেশ কী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা প্রায় সব ক্ষেত্রেই কী জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সফলভাবে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমরা রাশিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করতে একসাথে থাকতে পারি।

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আন্তর্জাতিক মিডিয়া এবং জনসাধারণের কাছে এই প্রহসনকে ‘নির্বাচন’ বলে উল্লেখ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।

দেশটির বিভিন্ন জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নির্বাচনে জয় লাভ করতে যাচ্ছেন। নির্বাচনে তার তিন প্রতিদ্বন্দ্বীর জয়ের কোন সম্ভাবনা নেই। রাশিয়ার জনমত রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে, ৭১ বছর বয়সী পুতিন শতকরা ৮২ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন। এরফলে ২০৩০ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকতে যাচ্ছেন তিনি।

ট্যাগ: প্রেসিডেন্ট নির্বাচনভোটগ্রহণরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজই সিরিজ জিতে নেবে বাংলাদেশ?

পরবর্তী

কপালে আঘাত পাওয়ার পরে এখন কেমন আছেন মমতা ব্যানার্জি?

পরবর্তী

কপালে আঘাত পাওয়ার পরে এখন কেমন আছেন মমতা ব্যানার্জি?

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে লেভারকুসেন

সর্বশেষ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version