জনপদ

বীর কন্যাদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী নারী সংগঠন ‘চেষ্টা’

বীর কন্যাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী নারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর কন্যাদের সংবর্ধনা দেয় স্বেচ্ছাসেবী নারী সংগঠন ‘চেষ্টা’।. Channel i News – চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে ৫ জন বীর কন্যাকে স্বেচ্ছাসেবী নারী সংগঠন ‘চেষ্টা’-এর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুণ ও সাধারণ সম্পাদক দিলরুবা বেগমসহ ১১ সদস্য উপস্থিত হয়ে বীর কন্যাদের খোঁজখবর নেন পরে তাদের কাপড়, ওড়না ও একটি করে গাভী উপহার দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ লতিফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বাদল ব্যানার্জী।

১৩ বছর ধরে স্বেচ্ছাসেবী নারী সংগঠন ‘চেষ্টা’-এর সদস্যরা ব্যক্তিগত ও সমাজের বিত্তবানদের সহায়তায় সারাদেশে ১৬০ জন বীর কন্যাকে বাছাই করে কাপড়, নগদ অর্থ, গাভী, গৃহ নির্মাণসহ বিভিন্ন সহায়তা করে আসছেন।

বিষয়:চেষ্টাপটুয়াখালীবীর কন্যাসম্বর্ধনাস্বেচ্ছাসেবী নারী সংগঠন
প্রতিবেদক

এনায়েতুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…