অপরাধ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে; গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন।

বুধবার ৭ জানুয়ারি রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়।’’

বিষয়:আজিজুর রহমান মুসাব্বিরগুলি করে হত্যাস্বেচ্ছাসেবক দল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…