চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারমাণবিক যুদ্ধ নিয়ে পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ন ০১, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের পারমাণবিক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমারা যদি ইউক্রেনে সংঘাত বাড়াতে কাজ করে তাহলে পরমাণু যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, রুশ সৈন্যরা ইউক্রেনের আরও ভিতরে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, যদি কোন দেশ কিয়েভে সৈন্য পাঠানোর সাহস করে তাহলে তাদের পরিণতি হবে দুঃখজনক।

ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমাদের শেষ পর্যন্ত বুঝতে হবে যে আমাদের কাছে এমন অস্ত্রও আছে যা তাদের ভূখণ্ডে আঘাত করতে পারে। ইউক্রেনে পশ্চিমাদের যে কোন হস্তক্ষেপ, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ব্যবহার এবং তাদের সভ্যতার ধ্বংসের প্রকৃত হুমকি তৈরি করবে।

তিনি বলেন, ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগদানের সিদ্ধান্ত নেওয়ায় রাশিয়াকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সাথে তার পশ্চিম সীমান্তে সৈন্যদের সংখ্যা বাড়াতে হবে। তিনি বলেন, আমরা একটি বড় পরিবার। আমরা একসাথে আছি এবং আমরা যা পরিকল্পনা করছি তাই করব। আমি আমাদের বিজয় এবং এবং রাশিয়ার ভবিষ্যতে বিশ্বাস করি।

উল্লেখ্য, আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবার আগে এটাই জাতির উদ্দেশে দেয়া তার শেষ ভাষণ। এ নির্বাচনে পুতিনের কোন প্রকৃত বিরোধী নেই। ফলে নির্বাচনের ফল কী হবে, তা অনেকটাই নিশ্চিত। নির্বাচনের আগে চলতি বছরের শুরু থেকে গণমাধ্যমে পুতিনের উপস্থিতিও বেড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারমাণবিক অস্ত্রপারমাণবিক যুদ্ধভ্লাদিমির পুতিনরাশিয়ারুশ প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আট থেকে আশি সবাই উপভোগ করছেন ‘চক্র ২’!

এপ্রিল ১১, ২০২৬

আমিনুলকে নিয়ে যা বললেন খালেদ মাহমুদ

এপ্রিল ১০, ২০২৬

শেখ হাসিনা ভারতে অনুপ্রবেশকারী নাকি শরণার্থী: অভিষেক বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ১০, ২০২৬

মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

এপ্রিল ১০, ২০২৬

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT