আন্তর্জাতিক

গ্রেপ্তার হওয়ার শঙ্কা নিয়েই মঙ্গোলিয়ায় পুতিন

পুতিন ও শি জিনপিংয়ের সাক্ষাৎ, দুই নেতা একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে হাঁটছেন, পেছনে ঘোড়সওয়াররা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই এশিয়ার দেশ মঙ্গোলিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২৩ সালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এটাই রুশ প্রেসিডেন্টের আইসিসি’র সদস্য কোন দেশে প্রথম সফর। ইউক্রেনের শিশুদের অবৈধভাবে তুলে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এশিয়ান দেশটির রাজধানী উলানবাটারে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ।

ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, সফরের সময় পুতিনকে গ্রেপ্তার করা হবে, এমন কিছু নিয়ে আমরা চিন্তিত না। তবে পুতিনের সফর উপলক্ষে বিক্ষোভকারীদের একটি ছোট দল সোমবার বিকেলে জড়ো হয়ে “যুদ্ধাপরাধী পুতিনকে এখান থেকে বের করে দাও” দাবিতে স্লোগান দিতে থাকে।

তার সফরের আগে ইউক্রেনের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তারের জন্য মঙ্গোলিয়াকে অনুরোধ জানানো হয়েছিল।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আমরা মঙ্গোলিয়ান কর্তৃপক্ষকে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলার জন্য এবং পুতিনকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে স্থানান্তর করার আহ্বান জানাচ্ছি। তবে মঙ্গোলিয়া প্রকাশ্যে ইউক্রেন বা আইসিসির আহ্বানে সাড়া দেয়নি।

বিষয়:গ্রেপ্তারি পরোয়ানাভ্লাদিমির পুতিনমঙ্গোলিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…