বিনোদন

চেন্নাই বিমানবন্দরের ভিড়ে বিব্রত থালাপতি বিজয়

থালাপতি বিজয় বিমানবন্দরে ভিড়ে বিব্রত, ছবি দুইটি।. Channel i News - চ্যানেল আই নিউজ

থালাপতি বিজয় চেন্নাই বিমানবন্দরে ভিড়ে বিব্রত অবস্থায়, বিভিন্ন ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তারকাদের কাছে পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন দর্শক। পুরুষ ও নারী নির্বিশেষে যে কোন তারকার প্রতিই অনুরাগীদের আচরণ যেন এক! শুধু বদলে যাচ্ছে জায়গা। কখনও হায়দরাবাদ তো কখনও চেন্নাই, আবার কখনও মুম্বাই। নিধি থেকে সামান্থা কিংবা হর্ষবর্ধন সর্বত্র তারকাদের নিয়ে উচ্ছ্বাস। এবার চেন্নাই বিমানবন্দরে বিব্রতকর অবস্থার শিকার থালাপতি বিজয়।

মালয়েশিয়া থেকে নিজের আসন্ন ছবির গান মুক্তির অনুষ্ঠান সেরে ফিরছিলেন অভিনেতা। চেন্নাই বিমানবন্দরে নেমে নিজের গাড়ি অবধি পৌঁছোতেই যেন ঘাম ছুটে গেল তার। জনগণের ভিড়ে সমুদ্র সৃষ্টি হয়েছে। তারকার গাড়ির কাছে পৌঁছানোর আগেই জামা নিয়ে টানাটানি শুরু হয়। অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, গাড়িতে ওঠার আগে টাল সামলাতে না পেরে পড়ে যান অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন তিনি। তাড়াতড়ি গাড়িতে ওঠেন।

থালাপতি বিজয় দক্ষিণের জনপ্রিয় তারকা। সম্প্রতি নিজের রাজনৈতিক দল গঠন করেছেন। তবে মাসকয়েক আগে থালাপতি বিজয়ের আহ্বানে অনুষ্ঠিত জনসভায় তারকাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্টের ঘটনাও ঘটে। এবার অবশ্য তেমন বড় কোন বিপত্তি হওয়ার আগেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান তারকা।

বিষয়:থালাপতি বিজয়দক্ষিণের জনপ্রিয় তারকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…