বিনোদন

রাশমিকার সঙ্গে বাগদান কবে, মুখ খুললেন বিজয়

হাস্যোজ্জ্বল যুবক ও যুবতী বন্ধু outdoors, সুখী ও হাসিখুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল যুবক ও যুবতী বন্ধু, আনন্দ ও বন্ধুত্বের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, আসছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সারবেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোণ্ডা ও রাশমিকা মান্দানা।

গেল কয়েক বছর থেকে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। যদিও নিজেরা কখনোই স্বীকার করেননি যে তারা প্রেম করছেন! তবে তাদের প্রেমের খবরকে অনেকটা ‘ওপেন সিক্রেট’ই বলা যায়। এবার নিজেদের বাগদান প্রসঙ্গে মুখ খুললেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজয় নিজেই!

লাইফস্টাইল এশিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে বিজয় বলেছেন যে,‘ফেব্রুয়ারিতে আমি বাগদান বা বিয়ে করছি না। আমার মনে হয় সংবাদমাধ্যমগুলো শুধু প্রতি দুই বছর অন্তর আমাকে বিয়ে করাতে চায়। গেল কয়েক বছর ধরে প্রায় প্রতি বছরই এই গুজব শুনি। ওরা পারলে আমাকে ধরে-বেঁধে বিয়ে দিয়ে দেবে।’

২০১৮ সালে ‘গীতা-গোবিন্দম’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন এই জুটি। যার পর থেকেই তাদের প্রেমের সম্পর্ক স্পষ্ট হয়। এরপর ২০১৯ সালেও ‘ডিয়ার কমরেড’এ জুটিবদ্ধ হতে দেখা যায় এই জুটিকে। শুধু তাই নয়, যে কোন অনুষ্ঠান থেকে শুরু করে দেশে কিংবা বিদেশেও একসঙ্গে ছুটি কাটান এই তারকা জুটি।

রাশমিকা বর্তমানে ‘পুষ্পা টু’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের বিপরীতে। অন্যদিকে বিজয়কে দেখা যাবে ‘ফ্যামিলি স্টার’ ও ‘ভিডি ১২’ ছবিতে।

বিষয়:ডিয়ার কমরেডবিজয় দেবরাকোণ্ডামালয়ালামরাশমিকারাশমিকা মান্দানাহিন্দি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…