চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝপথে অধিনায়ক পরিবর্তন রাজশাহীর

বিজয়কে সরিয়ে নতুন অধিনায়ক তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি এনামুল হক বিজয়। এবার দুর্বার রাজশাহীর অধিনায়কত্বও হারালেন টাইগার ব্যাটার। টুর্নামেন্টের মাঝপথে এসে বিজয়কে সরিয়ে পেসার তাসকিন আহমেদকে অধিনায়ক করেছে ফ্র‌্যাঞ্চাইজিটি।

সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। তার আগে বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক পরিবর্তনের কথা জানিয়েছে। মূলত ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে বা চাপমুক্ত থেকে ব্যাটিং করতে বিজয়কে নেতৃত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিবৃতিতে দলটি বলেছে, ‘ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে এপর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।’

‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে-অফে তুলতে সাহায্য করবে।’

‘এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি। আমরা আশা করি, টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জনের পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামতাসকিনবিজয়বিপিএল ২০২৫রাজশাহীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানার মুখে যা বললেন আমিশা প্যাটেল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT