বিনোদন

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের নতুন টিভিসিতে মিম

মীমের সুন্দর পোশাক ও জুয়েলারি সহ স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের নিয়মিত দর্শকরা অন্তর্জাল দেখলে বেশি খুশি হবে: মীমের স্টাইলিশ ছবি, যেখানে তিনি হলুদ পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাজারে আসার পর অল্প সময়েই উচ্চ মানের জন্য আস্থার নামে পরিণত হয়েছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। এর প্রচার ও প্রসারে কাজ করছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। এবার এই পণ্যের একটি টিভিসিতে অভিনয় করলেন তিনি।

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি অভিনয় করলেন একটি নতুন টিভিসিতে। যা শিগগির সম্প্রচারিত হবে। টিভিসি-তে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর এডিএল ও এয়ারলেইড পেপার-এর ডাবল লেয়ার প্রোটেকশন-এর মাধ্যমে বেশি কমফোর্ট-এর বিষয়টি তুলে ধরা হয়েছে।

টিভিসি-টি অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, স্পটিফাই, এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক-এও দেখা যাবে।

টিভিসিটির মাধ্যমে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিতে এবং এ সংক্রান্ত সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ড-টির প্রতিশ্রুতিকে তুলে ধরেছে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন।

বাংলাদেশের সর্বপ্রথম এডিএল এবং এয়ারলেইড পেপার-এর ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসায়, দেশব্যাপী নারীদের মাঝে ফ্রেশ অনন্যা দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি পিরিয়ড-সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার মনোভাব গড়ে তুলতে দেশব্যাপী নানান কর্মসূচি অব্যাহত রেখেছে ব্র্যান্ড-টি।

বিষয়:ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…