বিনোদন

অভিনেতা মনোজ মিত্রের অবস্থা আশঙ্কাজনক

অভিনেতা মনোজ মিত্রের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা মনোজ মিত্রের ছবি, তিনি হাসপাতালে ভর্তি, তার স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের প্রবীন অভিনেতা মনোজ মিত্র ভালো নেই। তার অবস্থা সংকটাপন্ন, হাসপাতালে সংজ্ঞাহীন। চিকিৎসকরা বলছেন, আশা নেই! এরইমধ্যে সোমবার সকালে রটে যায় যে মৃত্যু হয়েছে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তী এই শিল্পীর!

তবে অভিনেতার মৃত্যুর খবরটির গুজব। জানিয়েছেন তার ভাই অমর। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘অবস্থা সঙ্কটজনক, তবে বেঁচে আছেন’।

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন বর্ষীয়ান অভিনেতা মনোজ। রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন বিকেলে তড়িঘড়ি করে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

সোমবার অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরাও কোনও আশা দেখাতে পারছেন না। পারিবারিক সূত্রের খবর,হৃদরোগের সমস্যার পাশাপাশি ব্লাড প্রেসারও অনিয়ন্ত্রিত রয়েছে। রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে অনেকটাই। পটাশিয়াম-সোডিয়ামও ওঠানামা করছে। সব মিলিয়ে অবস্থা সঙ্কটজনক।

হাসপাতাল থেকে পাওয়া অভিনেতার হেলথ বুলেটিন অনুযায়ী, মনোজ মিত্র হাসপাতালে এইচডিইউতে ভর্তি রয়েছেন। এখন তার অবস্থা সঙ্কটজনক। উনি বেশ কিছুদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন। তার সঙ্গে হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনি ডিজিজসহ বেশ কিছু সমস্যা রয়েছে।

মনোজ মিত্রের অসুস্থতার খবরে মনখারাপ সিনে দুনিয়া এবং নাট্যজগতের। প্রত্যেকের একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন তিনি।

বিষয়:অভিনেতাভারতীয় অভিনেতামনোজ মিত্রসংকটাপন্নসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…