যশোরে শীত মৌসুমের আগাম সবজি চাষে ধুম
যশোরে শীত মৌসুমের আগাম সবজি চাষের জন্য গাছের গড়ে ঢেকে রাখা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ধুম পড়েছে যশোরে। চারা রোপনের জন্য ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এ অঞ্চলের চাষিরা। বৃষ্টির কারণে চাষিরা সময়মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে নেমে পড়েছেন। তবে সার-কীটনাশকের বাড়তি দাম এবং শ্রমিকের মজুরি বেশি হওয়ায় দুঃশ্চিন্তা কাজ করছে কৃষকের মধ্যে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ অঞ্চলে রেকর্ড পরিমান শীতকালীন সবজি উৎপাদনের আশা করছেন তারা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







