বাংলাদেশ

হিরো আলমের ওপর হামলায় ইইউ-আমেরিকাসহ বিভিন্ন দেশের নিন্দা

হামলার সময় হিরো আলমের পাশে থাকা ব্যক্তি, জনতার মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

হিরো আলমের ওপর হামলার সময় ঘটনাস্থলে থাকা ব্যক্তি ও জনতার ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর গত ১৭ জুলাই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশন।

আজ বুধবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন প্রতিনিধি এবং ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বিষয়:ঢাকা-১৭দূতাবাসহাইকমিশনহিরো আলম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…