জনপদ

বসন্তকে বরণ করে নিতে শ্রীমঙ্গলে নানা আয়োজন

শ্রীমঙ্গলে বসন্তের উৎসবের জন্য সাজানো ফুলের বাগান ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলে বসন্তকে বরণ করে নিতে নানা আয়োজনের অংশ হিসেবে ফুলের বাগান ও ব্যানার সাজানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গতকাল ১৩ ফেব্রুয়া‌রি (বৃহস্প‌তিবার) শ্রীমঙ্গলে বসন্ত বরণ ও তারুণ্যের মেলার বর্ণাঢ‌্য উৎসব অনু‌ষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে উৎসবে অংশ নিয়েছে উপজেলার প্রায় সকল সাংস্কৃ‌তিক, সামা‌জিক সংগঠন ও ব‌্যক্তিবর্গ। এই উৎ‌সবের মূল থিম ছিল ‘ফ‌ুলের মেলা’। পুরো উৎসব প্রাঙ্গণ সাজানো ছিল ফু‌ল দিয়ে।

দুপ‌ুরে উ‌দ্বোধ‌নী বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, বসন্ত আমাদের জীবনে নতুন করে আনন্দ আর উদ্দীপনা নিয়ে আসে। এই উৎসব আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। এবারের বসন্ত নতুন প্রজন্মের সাথে আমাদের মেলবন্ধন ঘটাবে।

বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে শ্রীমঙ্গলবাসী বরণ করে বসন্তকে। ম‌ঞ্চে গা‌ন শুরু হলে তার তালে তালে দর্শকসারি থেকে উঠে নারীরা সিলেটের ঐ‌তিহ‌্যবাহী ধামাইল নাচে মেতে উঠে উৎসবকে আরেও র‌ঙিন করে তোলেন।

উৎসবে আসা সকলেই একে অপরের সা‌থে কুশল বি‌নিময় করেছেন। স্কুল-কলেজের তরুণ-তরুণীদের শুভেচ্ছা বি‌নিম‌য় করতে দেখা গেছে। অনেকে সপ‌রিবারে উৎসবে এসেছেন, প্রাণের টানে।

‌বহু‌দিন পর ম‌ার্কিন মুলুক থেকে উৎসব মাঠে হা‌জির হয়েছেন সি‌নিয়র সাংবা‌দিক ম‌ুজিবুর রহমার রেনু। তি‌নি আবেগভরা ক‌ণ্ঠে বলেন, আমাদের ‘শ্রী’ আর ‘মঙ্গ‌ল’-এর বন্ধন নির‌বি‌চ্ছিন্ন আছে দেখে খুব ভালো লাগছে। তি‌নি বলেন, আমরা জীবনের বহু বসন্ত পার করে‌ছি, আমাদের তরুণরা যেন জীবনে সুন্দর বসন্ত পেতে পা‌রে সেই প্রত‌্যাশা ক‌রি।

বসন্ত বরণ উৎসব উপলক্ষে মেলায় বিভিন্ন রকমের ফুল, পিঠা, উল‌কি আঁকা, চটপ‌টি, ফুসকার স্টলে ভিড় ছিল। ফুলে মোড়ানো প্রাকৃ‌তিক ও আ‌র্টিফি‌সিয়াল ফটোফ্রেমে ছ‌বি তুলতে অপেক্ষা করতে হয়েছে মেলায় আগতদের।

বিষয়:চায়ের দেশবসন্তশ্রীমঙ্গল
প্রতিবেদক

পলাশ চৌধুরী

গণমাধ্যম কর্মী, সংগঠক, ছড়াকার

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…