জনপদ

রেললাইনের পাত কেটে নাশকতা, অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

রেললাইনের পাত কেটে নাশকতা, ট্রেনের লাইনে ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তদের নাশকতায় রেললাইনের একটি অংশ কেটে ফেলায় ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

আজ (২৯ ডিসেম্বর) সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস  সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়।

গফরগাঁও উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে। গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ দূরে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানা গেছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রায় ১৫ ফুট বা প্রায় ২০ মিটার রেললাইনের লোহার পাত কেটে তুলে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর ফলেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি।

ঘটনার পর থেকে ঢাকা–ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত লাইন মেরামতের কাজ শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।

বিষয়:ট্রেন চলাচল বন্ধ
প্রতিবেদক

শেখ মহিউদ্দীন

স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, ময়মনসিংহ। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…