ফুটবল

প্যারিসে সোনাজয়ী ফুটবল দলের কোচ পদক পাননি

প্রতিযোগিতামূলক টেনিস খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিযোগিতামূলক টেনিস ম্যাচে একজন খেলোয়াড়ের মুখের অভিব্যক্তি, যা তার প্রতিদ্বন্দ্বিতার চাপ দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে সোনা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে টানা পঞ্চমবার সাফল্য পেলেও দলটির কোচ এমা হায়েসকে কোনো পদক দেয়া হয়নি। এমন ঘটনার ব্যাখ্যাও দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।

পার্ক ডে প্রিন্সেসে ম্যালোরি সোয়ানসনের গোলে সোনা নির্ধারিত হয় যুক্তরাষ্ট্রের। জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন দলের ১৮ খেলোয়াড়, সবাইকে পদক দেয়া হলেও ছিলেন না এমা।

আইওসি জানিয়েছে, যদি আইওসি দলীয় খেলার জন্য কোচদের সাফল্যের স্বীকৃতিতে পদক দেয়া শুরু করে, তখন স্প্রিন্ট থেকে আর্চারির কোচেরাও পদকের জন্য তর্ক শুরু করবেন। এ কারণে আইওসি কোচদের সাফল্যের স্বীকৃতি প্রদান করে না।

এমা হায়েস জানিয়েছেন, ‘আমি স্মৃতি পেয়েছি। দিন শেষে আমি অলিম্পিক পদকজয়ী দলের কোচিং করিয়েছি। মেয়েগুলো সত্যিই নিজেদের উজাড় করে দিয়েছিল এবং তাদের সঙ্গ উপভোগ করেছি। আমার জন্য বিষয়টি পদকের চেয়েও বেশি মূল্যবান।’

বিষয়:আইওসিইউএসএএমাপ্যারিস অলিম্পিক-২০২৪ব্রাজিলম্যালোরি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…