ফুটবল

মেয়েদের ৪৮ দলের ২০৩১ বিশ্বকাপ, সহ-আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

USA soccer team logo on a black cube with colorful background. Channel i News - চ্যানেল আই নিউজ

Close-up of a black cube with the USA soccer team logo, with a vibrant, colorful background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ২০৩১ ফুটবল বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। আসরের সহ-আয়োজক হতে মেক্সিকো, জ্যামাইকা ও কোস্টারিকার সঙ্গে বিড করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সকার ফেডারেশন সভাপতি সিনডি পারলো কোন এ তথ্য জানিয়েছে।

গত মে’তে ভোটে সিদ্ধান্ত হয় ৩২ দল থেকে বাড়িয়ে ২০৩১ মেয়েদের বিশ্বকাপ ৪৮ দল করা হবে। ২০২৬ সালের এপ্রিলে ফিফা সংগ্রেসে আনুষ্ঠানিক ঘোষণা হবে দল বাড়ানোর বিষয়টির।

সিডনি কোন বলেছেন, ‘আমরা বেশ গর্বিত বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার জন্য বিড করায়। যেহেতু মেক্সিকো, জ্যামাইকা ও কনক্যাকাফ সদস্য দেশ।’

‘একসঙ্গে আমাদের সুযোগ আছে ইতিহাসের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মেয়েদের বিশ্বকাপ আয়োজন করার। এটি এ অঞ্চলে নতুন প্রজন্মের খেলায় উৎসাহ ও সমর্থকদের মেয়েদের খেলার প্রতি উদ্দীপনা ও আগ্রহ বৃদ্ধি করবে।’

বিষয়:ফিফামেয়েদের বিশ্বকাপলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…