চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের উদ্যোগ, নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 04, মার্চ 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেছে মার্কিন প্রশাসন। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিচ্ছেন। একইসঙ্গে, ইউক্রেন সংকট সমাধানের দিকেও দৃষ্টি দিচ্ছে তার প্রশাসন।

আনন্দবাজার জানিয়েছে, হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কোন কোন ক্ষেত্র শিথিল করা যেতে পারে, তা বিবেচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাজস্ব দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে একটি খসড়া তালিকা তৈরি করা হচ্ছে, যা রাশিয়ার সঙ্গে আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহৃত হতে পারে।

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই তালিকায় নির্দিষ্ট কিছু সংস্থা ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হতে পারে। যদিও এ ধরনের খসড়া প্রস্তুতের কাজ প্রশাসনের নিয়মিত প্রক্রিয়ার অংশ, তবে রুশ-মার্কিন সম্পর্কের সাম্প্রতিক গতিপ্রকৃতির কারণে এই উদ্যোগের তাৎপর্য বেড়েছে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিচ্ছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর সাইবার নজরদারি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে, তার প্রশাসনের মূল উদ্বেগ রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন সমস্যা। তার মতে, পুতিনের কর্মকাণ্ডের চেয়ে অবৈধ অভিবাসী সংকট যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাড়ি ফিরে অঝোরে কাঁদলেন ‘সারেগামাপা’ বিজয়ী দেয়াশিনী

পরবর্তী

গঙ্গার পানি দেখতে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা ফারাক্কায়

পরবর্তী

গঙ্গার পানি দেখতে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা ফারাক্কায়

আমানউল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল

সর্বশেষ

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি 2, 2026

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি 2, 2026

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি 2, 2026

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি 2, 2026

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version