আন্তর্জাতিক

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ

ছবি: সংগৃহীত

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে দূতাবাসটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

দূতাবাস আরও জানিয়েছে, আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি।

সোমবার ২ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মধ্যপ্রাচ্যের বহু দেশ কুয়েতসহ এ অবস্থানরত মার্কিন নাগরিকদের গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে বাণিজ্যিক উপায়ে অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানায়।

সোমবার কুয়েতে ভুলকরে চালানো গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাতে দুটি ড্রোন হামলার ঘটনার পর কুয়েতি দূতাবাস বন্ধের এই ঘোষণা এলো।

বিষয়:ইরান যুদ্ধ ২০২৬কুয়েতবন্ধ ঘোষণামধ্যপ্রাচ্য উত্তেজনামার্কিন দূতাবাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…