ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজের অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় পূর্ণ কার্যক্রম পুনরায় শুরু না হওয়া পর্যন্ত পেজটি নিয়মিত হালনাগাদ করা হবে না বলে জানানো হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
পোস্টে জানানো হয়, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজটি বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা, ভিসা ও কনস্যুলার সেবা সংক্রান্ত তথ্য, নিরাপত্তা সতর্কতা এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের হালনাগাদ তথ্য প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এছাড়া সাধারণ জনগণের জন্য দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘোষণা নিয়মিতভাবে এই পেজের মাধ্যমে জানানো হতো।
তবে বিশেষ পরিস্থিতির কারণে এখন থেকে দূতাবাস নিয়মিত পোস্টের পরিবর্তে কেবল জরুরি নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত তথ্য প্রকাশে গুরুত্ব দেবে বলে জানানো হয়েছে।









