বাংলাদেশ

আবুধাবীতে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা

US-Bangla Airlines aircraft at Abu Dhabi airport with ground crew and vehicles nearby. Channel i News - চ্যানেল আই নিউজ

US-Bangla Airlines plane parked at Abu Dhabi airport, ground crew preparing for departure. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা হিসেবে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে ফ্লাইট শুরু করে ইতিহাস স্থাপন করেছে ইউএস-বাংলা।

শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ এভিয়েশন তথা বেসরকারি এয়ারলাইন্সের ইতিহাসের এক অনন্য নজির স্খাপন করেছে। বর্তমানে দুবাই, শারজাহ এর পর মধ্যপ্রাচ্যের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় গন্তব্য আবুধাবীতে ফ্লাইট শুরু করেছে ইউএস-বাংলা।

ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশীদের চাহিদার কারনে দেশের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা আবুধাবীতে ঢাকা থেকে সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গলবার, শুক্রবার ও রোববার বিকাল ৫টা ৫০ মিনিটে আবুধাবীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আবুধাবীর স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ফ্লাইতগুলো অবতরন করবে।

আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১০ টা ১০ মিনিটে ছেড়ে মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সোমবার, বৃহস্পতিবার ও শনিবার চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর ৪টা ৫০ মিনিটে ফ্লাইটগুলো অবতরন করবে।

ইউএস-বাংলার উদ্বোধনী ফ্লাইট হিসেবে চট্টগ্রাম থেকে আবুধাবীর উদ্দেশ্যে বিকাল ৫টা ৫০ মিনিটে ১৭৪ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭-৮০০ যাত্রা করে। চট্টগ্রাম থেকে যাত্রার পূর্বে ঢাকা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।

শুক্রবার নির্ধারিত সময় অনুযায়ী আবুধাবীতে স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে পৌঁছেছে। আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১০টা ১০মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে।

বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ইউএস-বাংলার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আবুধাবী ফ্লাইট যাত্রার পূর্বে ঢাকা ও চট্টগ্রামে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ যাত্রীদের বিদায় জানান।

বিষয়:আবুধাবীইউএস বাংলা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…