চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ সংখ্যাকে অশুভ কেন ধরা হয়, আসলেই কি এটা সংশয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 19, নভেম্বর 2024
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

মাসের ১৩তম দিনে সাপ্তাহিক ছুটির পরে চমৎকার উষ্ণ-ঝলমলে থাকতে থাকতে আবহাওয়া হঠাৎ ভেজা, ঠাণ্ডা এবং ধূসর হয়ে উঠলে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। কিন্তু এটাকে কি কাকতালীয় বলবেন? অবশ্যই- কারণ এটি ব্রিটিশ আবহাওয়া। তবে এক জরিপে উঠে আসে ১৪ শতাংশ ব্রিটিশ জনগণ বিশ্বাস করে যে, ১৩ সংখ্যাটি সহজাতভাবেই দুর্ভাগ্যজনক, তবে ৯ শতাংশ মানুষ আবার এ ব্যাপারে নিশ্চিত নন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৩ সংখ্যাটি অপয়া, এই বদ্ধমূল বিশ্বাস আমাদের সংস্কৃতিতে এতটাই মিশে গেছে যে, নির্মাণ কাজের মতো একটি বাস্তবমুখী পেশাও এর দ্বারা প্রভাবিত হয়, কার্ডিফে একটি নির্মাণস্থলে এর প্রমাণ দেখা যায়।

কিছু যাত্রী যাওয়া আসার পথে লক্ষ্য করেন, পুরানো ব্রেইনস ব্রুয়ারি সাইটে সেন্ট্রাল কিই উন্নয়নের অংশ হিসেবে নির্মিতব্য একটি অভ্যন্তরীণ ভবনের প্রতিটি তলায় সেই অসমাপ্ত ভবনের নাম্বারগুলো লেখা থাকলেও- সেখানে ১৩তম তলায় ১৩ সংখ্যাটি বেমালুম অনুপস্থিত।

আপনি যতটা ভাবছেন এই ২১ শতকে এসেও এমন ভাবনা তার চেয়ে বেশি চোখে পড়তে পারে আপনার। কিছু ভবন, যার মধ্যে অ্যাপার্টমেন্ট ব্লক এবং হোটেল অন্তর্ভুক্ত, সেসব ভবনে সম্পূর্ণভাবে ১৩ নম্বরটি বাদ দেয়া হয়। এক্ষেত্রে ১৩তম তলার নামকরণ হতে পারে ১২-এ অথবা অ্যাপার্টমেন্ট ও অফিসের পরিবর্তে সেই ফ্লোরে ভবনের প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন করা হতে পারে।

অন্যান্য ভবন, যেমন কার্ডিফের একটি উঁচু হোটেল ভবন, সরাসরি ১২ থেকে ১৪-তে চলে যায়। এছাড়া যেসব বাড়ির নাম্বার ১৩, সেসব সাধারণত একটু সস্তা হয়। অতীতে কিছু কাউন্সিল নতুন আবাসিক উন্নয়নের ক্ষেত্রে এই নম্বরটি ব্যবহার নিষিদ্ধ করেছে। কারণ বাসিন্দারা সেখানে বসবাস করতে পছন্দ করেন না।

কার্ডিফের গ্রেনজটাউনের সারা থমাস, তার অফিস নেটওয়ার্ক রেল থেকে বের হওয়ার সময় ব্রেইনস সাইটে এমন একটি টাওয়ার দেখতে পান। তিনি বলেন, এই সংখ্যাটি না দেখতে পেয়ে আমার কৌতূহল বেড়ে যায়।

সারা থমাস বলেন, আমি ভেবেছিলাম এটি কুসংস্কারের কারণে, কিন্তু আমি এটা নিশ্চিত হতে গুগল করি এবং তখনই বুঝতে পারি কতটা ব্যাপকভাবে চালু এই বিষয়টি। আমার বেশ কিছু বন্ধুরা বলেছে তারা এমন সব ভবন বা লিফটে ছিল যেখানে ১৩ নম্বরটি অনুপস্থিত ছিল- স্পষ্টতই আমাকে আরও কিছু উঁচু স্থাপনা ঘুরে দেখতে হবে।

সারা নিজেকে কুসংস্কারমুক্ত দাবি করেন, কিন্তু কিছু অভ্যাস সাধারণ জ্ঞান থেকে আসে বলে মনে করেন তিনি। সারা বলেন চোটের ঝুঁকি এড়াতে সম্ভব হলে আমি মইয়ের নিচ দিয়ে হাঁটতে চাই না। কুসংস্কারের পিছনের ইতিহাসকে আকর্ষণীয় মনে করি, কারণ তারা আমাদেরকে দেখায় কিভাবে মানুষ কিছু নির্দিষ্ট ঘটনাকে তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের সাথে যুক্ত করে ফেলে।

যুক্তরাজ্যের কিছু হাই প্রোফাইল উঁচু ভবন এই কুসংস্কার বজায় রেখেছে।

যখন লন্ডনের ক্যানারি ওয়ার্ফ পুনরায় র্নির্মাণ করা হয় এবং ১৯৯০ সালে বিশেষ এক ক্যানাডা স্কয়ার টাওয়ার তৈরি করা হয়- যা তখন যুক্তরাজ্যের সবচেয়ে উঁচু ভবন ছিল- সেটি ১৩তম তলা ছাড়াই খোলা হয় এবং আজও একই রকম আছে। আপনি যদি লন্ডন আই-এর ৩২টি পডের মধ্যে একটিতে ভ্রমণ করতে চান, আপনি জেনে অবাক হতে পারেন যে আপনি সেখানে ৩৩ নম্বর পড বুক করতে পারবেন, যা মূলত অনুপস্থিত থাকা ১৩ নম্বর পডের পরিবর্তে রাখা হয়েছে।

প্রচলিত ধারণায় ১৩-এর কল্পিত দুর্ভাগ্যের জন্য বেশ কয়েকটি উৎসকে দায়ী করা হয়। যার একটি খ্রিস্টধর্মের সাথে যুক্ত- যীশু খ্রিস্টের লাস্ট সাপার বা শেষ নৈশভোজে ১৩ জন উপস্থিত ছিলেন, যা জুডাস ইস্কারিওটের বিশ্বাসঘাতকতা করার ঠিক আগ দিয়ে ঘটে, জুডাস ১৩তম ব্যক্তি হিসেবে আসন গ্রহণ করেন, এবং যীশু খ্রিস্টকে ধর্মদ্রোহের জন্য গ্রেপ্তার করা হয়।

একইভাবে, নর্স পুরাণে, লোকি- যিনি অনিষ্ট এবং প্রতারণার দেবতা, তিনি দেবতাদের একটি নৈশভোজে ১৩তম অতিথি হিসেবে উপস্থিত হন এবং সেখানে ওডিনের একজন পুত্রের দ্বারা অন্য আরেকজন পুত্রকে হত্যা করতে প্ররোচিত করেন।

এই যে ১৩-এর ভীতি- এটা আনুষ্ঠানিকভাবে ট্রাইস্কাইডেকাফোবিয়া নামে পরিচিত, অর্থাৎ ১৩ সংখ্যাটি যখন শুক্রবারের সাথে যুক্ত হয় তখন এ নিয়ে শঙ্কা আরো বেড়ে যায়, এদিনেই যীশু খ্রিস্ট মারা যান বলে দিনটা দুর্ভাগ্যের সাথে যুক্ত বলে অনেকে মনে করেন। কিন্তু তথাকথিত শিক্ষিত সমাজের মানুষরা এখনও কেন এমন একটি বিশ্বাস আঁকড়ে ধরে আছে?

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পুরাণ এবং লোককথার বিশেষজ্ঞ ড. জুলিয়েট উডের মতে, এর কারণ সম্ভবত আশ্চর্যজনকভাবে এটি আসলে একটি বেশ আধুনিক বিশ্বাস এবং হয়তো এর পেছনে শত শত বছরের প্রাচীন ঐতিহ্য যুক্ত নয়। তিনি বলেন, এটি লোককথা নয় সেই অর্থে যে এটি পুরনো ঐতিহ্য নয়। এর সাথে শেষ নৈশভোজে ১৩ জন লোক থাকার কোনো সম্পর্ক নেই।

বরং, তিনি বিশ্বাস করেন এটি মূলত মিডিয়ার সৃষ্টি, যা ২০ শতকের গোড়ার দিকে জনপ্রিয় হয়েছিল, যা শেষ পর্যন্ত নিজে থেকেই একটি আধুনিক লোককথায় রূপ নিয়েছে এবং আবার মিডিয়ার মাধ্যমেই এই ধারণা দৃঢ় হয়, যার মধ্যে আছে ‘ফ্রাইডে দ্য থার্টিনথ’- এর মতো চলচ্চিত্রের ভূমিকাও। এই সময়ের আরও আগে খুঁজে দেখলে অপয়া ১৩ সম্পর্কে কোনো উল্লেখ পাওয়া যায় না। কিন্তু মানুষ এমন সব গল্প খুঁজে বের করে যা একটি মিথ তৈরির সাথে মানিয়ে যায় এবং সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলির সাথে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, এটি অনেকটা সত্যি মনে হতে থাকে, বিশেষ করে দ্য লাস্ট সাপার বা শেষ নৈশভোজের সাথে সংযোগের কারণে, আর সেখানেই এটি আটকে গেছে। আর এর লোকির যুক্ত হওয়ার ধারণাটি সম্ভবত আরও সাম্প্রতিক। সংস্কৃতির জন্য নর্স পুরাণকে একটি আদর্শ হিসেবে ধরা আসলে বেশ সাম্প্রতিক একটা বিষয়।

তিনি বলেন, এটি ১৯ শতকে ব্রিটেনে আমাদের জার্মানিক ঐতিহ্য খুঁজে বের করার যে আগ্রহ দেখা যায় সেই সময়ের এবং তখন বেশ কয়েকজন ব্রিটিশ পণ্ডিত প্রথমবারের মতো নর্ডিক মিথগুলোর অনুবাদ করেন। এখন অবশ্যই মার্ভেল সিনেমাগুলোর পর থেকে, লোকি একজন নায়ক। তাই আপনি একটি নির্দিষ্ট ব্যক্তির উপর মনোযোগ দিতে পারেন এবং এভাবেই এটার স্থানান্তর ঘটেছে।

ট্যাগ: ১৩১৩ সংখ্যা নিয়ে সংশয়আনলাকি থার্টিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ

পরবর্তী

কনসার্টে হানিয়াকে জড়িয়ে ধরলেন বাদশা, ভাইরাল ভিডিও!

পরবর্তী

কনসার্টে হানিয়াকে জড়িয়ে ধরলেন বাদশা, ভাইরাল ভিডিও!

আর্জেন্টিনা দলে মেসির জন্য ‘আলাদা’ নিয়ম

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান দুপক্ষই ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখিয়েছে: শশী থারুর

ফেব্রুয়ারি 2, 2026

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version