জনপদ

চাচাকে পিটিয়ে হত্যা করল ভাতিজা

আহত নারী ও পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি নারী আহত অবস্থায় পরিবারের সদস্যদের সাথে হাসপাতালে চিকিৎসাধীন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা করেছে ভাতিজা।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম রিয়াজ হোসেন (৫০)। ঘটনার পর থেকে ভাতিজা রুবেল মিয়া পলাতক রয়েছে। তিনি একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে চাচা রিয়াজের কাছে রাস্তা বড় করার জন্য জমি ছেড়ে দিতে বলেন ভাতিজা রুবেল। রিয়াজ জমি ছাড়তে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রুবেল চাচাকে পিটিয়ে হত্যা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:জমি নিয়ে বিরোধপিটিয়ে হত্যা
প্রতিবেদক

সোহেল তালুকদার

টাঙ্গাইল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…