কিশোরগঞ্জ

জমির বিরোধে ভাতিজার ছুরি প্রাণ নিলো চাচার

একটি হাতে ধারালো ছুরি দিয়ে রক্তাক্ত আঘাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মো. সবুজ মিয়ার বয়স ৪৫ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলে সবুজ মিয়া নিহত হন। ঘটনায় সবুজের ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:কিশোরগঞ্জচাচাভাতিজা
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…