Advertisements
ফেনীতে অনুমোদনবিহীন প্লাস্টিকের কারখানা, আগুনে পুড়িয়ে প্লাস্টিকের রশিসহ বিভিন্ন মালামাল তৈরীর পোড়া গন্ধে ও শব্দে দূষিত হচ্ছে আশপাশের এলাকা। রোগাক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা, যেন দেখার কেউ নেই। জনবসতি এলাকা থেকে কারখানাটি দ্রুত সরিয়ে নেয়ার দাবী এলাকাবাসীর। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন এমনই দাবী স্থানীয়দের।







