বাংলাদেশ

হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ

UN official in a beige blazer with UN and Bangladesh flags behind her. Channel i News - চ্যানেল আই নিউজ

UN official seated at a desk with UN and Bangladesh flags, during a formal meeting or interview. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আশরাফুল আলম (হিরো আলম) এর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এক টুইটে এ উদ্বেগের কথা জানান।

এক টুইটে তিনি লিখেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

বিষয়:জাতিসংঘঢাকা-১৭ আসনের নির্বাচনহিরো আলম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…