কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, স্থানীয় মানুষ ও নিরাপত্তা কর্মীদের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক সহকারী সেক্রেটারি উনাইসি লুতু ভুনিওয়াকা। 

আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে জাতিসংঘের সহকারী সেক্রেটারি উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর শরণার্থী শিবির, বালুখালী ৮ নম্বর শরণার্থী শিবির এবং ২০ নম্বর শরণার্থী শিবিরের বর্ধিত অংশ পরিদর্শন করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের কর্মকর্তারা জানান, পরিদর্শনকালে তিনি সেখানে রোহিঙ্গাদের পাশাপাশি শিবিরের পরিস্থিতি দেখভালের সঙ্গে যুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর কর্মকর্তা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মানবিক সহায়তায় যুক্ত অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এছাড়াও তিনি বাংলাদেশের আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং শরণার্থী শিবিরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটা বোঝার চেষ্টা করেন।

এর আগে ভুনিওয়াকা সোমবার সকালে কক্সবাজারে আসেন। পরে সকাল সাড়ে ১১টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে বৈঠক করেন। এছাড়াও কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও বৈঠক করেন তিনি।

বিষয়:জাতিসংঘরোহিঙ্গা ক্যাম্প
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…