আন্তর্জাতিক

ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি পত্রপাঠে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সেনা প্রবেশের পর হুঁশিয়ারি দিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে। তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে দেয়া হবে। রাশিয়ার বাহিনী সাফল্য পাবেই।

ডয়েচ ভেলে জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে ইউক্রেনের সেনা সদস্যরা। রাশিয়ার ২৮টি শহর ও গ্রাম এখন তাদের দখলে। ইতিমধ্যে রাশিয়ার এক লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে হওয়া এক বৈঠকে বলেছেন, সীমান্তের পরিস্থিতি বিগড়ে দেয়ার জন্য ইউক্রেন এই কাজ করেছে। ইউক্রেনকে উপযুক্ত জবাব দেয়া হবে।

ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন এই কাজ করেছে রাশিয়ার মানুষ যাতে ক্ষুব্ধ হয় এবং তাদের স্থায়িত্বে যাতে আঘাত লাগে তার জন্য।

তিনি দাবি করেন, কিয়েভ সামরিক দিক থেকে রাশিয়াকে হারাতে চাইছে। কিন্তু তার ফল উল্টো হবে। ডানেৎস্কে রাশিয়ার অভিযান বহাল থাকবে। ইউক্রেন যে ভাবছে, এভাবে শান্তি আলোচনায় তারা সুবিধা পাবে, সেটা হবে না।

এদিকে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, আমরা কুরস্কে অভিযান চালু রাখব। এখন পর্যন্ত এক হাজার বর্গ কিলোমিটার এলাকা আমাদের দখলে আছে।

বিষয়:ইউক্রেনভ্লাদিমির পুতিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…