ইউক্রেনের ৪ অঞ্চলের সংযুক্তি রুশ পার্লামেন্টে অনুমোদন

রুশ পার্লামেন্টে ইউক্রেনের ৪ অঞ্চলের সংযুক্তির অনুমোদন প্রক্রিয়া চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউক্রেনের ৪টি অঞ্চলকে রাশিয়ার সাথে সংযুক্তিকরণের বিল রুশ পার্লামেন্টের দুই কক্ষেই পাস হয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সই করলেই এ অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার হয়ে যাবে।
মঙ্গলবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ‘ফেডারেশন কাউন্সিল’ সর্বসম্মতভাবে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তির অনুমোদন দিয়েছে।
এর আগের দিন সোমবার একইভাবে পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমায়’ এ সংযুক্তি অনুমোদন পায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







