ফুটবল

১৯’শ কোটি টাকা জিতেছে রিয়াল: উয়েফা

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, উয়েফা লিগ ২০২১/২২. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদ ফুটবল দল উয়েফা লিগের ট্রফি জয় উদযাপন করছে, বিজয়ী দলের সদস্যরা উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মঞ্চে লস ব্লাঙ্কোসরা হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডকে। উয়েফা জানাল, ২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ১৩৯ মিলিয়ন ইউরো পকেটে পুরেছে রিয়াল মাদ্রিদ।

ইংল্যান্ডের ওয়েম্বেলিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা ২-০ গোলে ডর্টমুন্ডকে হারিয়েছিল। শিরোপা জয়ের পর তাদের পকেটে উঠেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯শ কোটি টাকা। এরপর লা লিগায় শিরোপা জিতে আনন্দ আরও দ্বিগুণ হয় স্প্যানিশ জায়ান্টদের।

উয়েফা সবার প্রাইজমানির অংক প্রকাশ করেছে। মৌসুম শেষে যেখানে প্রাইজমানি সবচয়ে বেশি পেয়েছে রিয়াল। সবমিলিয়ে অর্থের পরিমাণ ২ বিলিয়ন ইউরো বা ২.২ বিলিয়ন ডলার। এবছর আসরে দলের সংখ্যা বাড়ায় প্রাইজমানির পরিমাণ আরও ২৫ শতাংশ বাড়বে।

এ মৌসুমে এখনও শিরোপা ধরে রাখার সুযোগ রয়েছে রিয়ার মাদ্রিদের। কোয়ার্টার ফাইনারে খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। এরমাধ্যমে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ হবে, যাতে প্রায় এক বিলিয়ন ডলার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

বিষয়:আর্সেনালউয়েফাচ্যাম্পিয়ন্স লিগফিফারিয়াললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…