ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ সেমি নিশ্চিত করা বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা উল্লসিত ও একসাথে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপসেরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখিতে হার দেখেছে আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশকে ৭ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে লড়বে শ্রীলঙ্কা। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। দুই জয় ও এক হারে গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে খেলবে বাংলাদেশ।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৪৯.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কান যুব দল। জবাবে ৪৯.৩ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২২১ রানে।

আগে ব্যাটে নামা লঙ্কানরা খুব একটা সুবিধা করতে না পারলেও দলকে একাই টেনে নেন ভিমাথ দিনসেরা। সেঞ্চুরি করেছেন মিডলঅর্ডার ব্যাটার। ১৩২ বলে ১০৬ রানের ইনিংস খেলে ভিত গড়ে দেন। অধিনায়ক ভিহাস থিউমিকা ২২ এবং লাকভিন অবিসিংহে ২১ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে আল ফাহাদ ৪ এবং রিজন হোসেন ৩ উইকেট নেন।

জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। উদ্বোধনী দুই ব্যাটারই রান পেয়েছেন। কালাম সিদ্দিকী ১৩৫ বলে ৯৫ রান করেন। ২২ বলে ২৪ রান করেন জাওয়াদ আবরার। জয়ের পথে ছুটতে থাকা বাংলাদেশ শেষদিকে ছন্দ হারায়। ২০৬-২১০ রানের মধ্যে তিন ব্যাটার হারিয়ে চাপে পড়ে। ২২১ রানে গুটিয়ে যায়। দেবাশীষ দেবা ৫২ বলে ৩১ রান এবং ফরিদ হোসেন ২৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

লঙ্কানদের হয়ে ভিহাস থিউমিকা ৩ উইকেট নেন।

সেমিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা খেলবে রানার্সআপ দলের বিপক্ষে।

বিষয়:অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…