স্বাস্থ্য

শিশুদের জন্য টাইফয়েড টিকাদান ১২ অক্টোবর থেকে

বিশ্লেষক জনাবের বক্তব্য, বাংলাদেশে স্বাস্থ্য ও নীতির গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের জন্য টাইফয়েড টিকাদান কর্মসূচি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী রোববার ১২ অক্টোবর থেকে বিনামূল্যে শিশুদের টাইফয়েড টিকা দেয়া হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা একডোজ করে টিকা পাবেন।

ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া এই প্রথম। ৫ কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার ৯ অক্টোবর, সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এই তথ‍্য জানান।

তিনি বলেন, ‘দেশে দিনদিন টাইফয়েড রোগ বাড়ছে। টিকার ফলে টাইফয়েড জনিত মৃত্যু কমানো যাবে। ভারত থেকে কেনা এই টিকা সুরক্ষিত, বিশ্বস্বাস্থ‍্য সংস্থা স্বীকৃত। এতে শুধু হালকা জ্বর ছাড়া পার্শ্বপ্রতিক্রিয়া হবে না বলে জানান তিনি।

বিষয়:ক্যাম্পেইনটাইফয়েড টিকাদান কর্মসূচিস্বাস্থ্য মন্ত্রণালয়
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…