জনপদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বৈদ্যুতিক তার কাটা ও শ্রমিকদের কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা বিদ্যুৎ সংযোগের কাজ করছেন, একটি ট্রাকের উপর থেকে বিদ্যুতের তার কাটা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার ৭ জুলাই দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার মনকাসাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকার পারভেজ (২৫) ও একই এলাকার বাপ্পি (২৬)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মহাসড়কে চারলেন সড়ক নির্মাণ কাজের জন্য সকাল থেকে সড়কের দু’পাশে গাছ কাটার কাজ চলছিল। দুপুরে কেটে রাখা কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। এতে তারা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:বিদ্যুৎস্পৃষ্টব্রাহ্মণবাড়িয়াশ্রমিক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…