জনপদ

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দু'জনের মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহতের ঘটনা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৬ জুন) সদর উপজেলার শর্শদী রেলগেট ও শহরের নাজির রোড এলাকায় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শর্শদীর গজারিয়া কান্দি এলাকার ইউছুফের ছেলে আবু সুফিয়ান তোরাব (২৩) এবং ছাগলনাইয়ার মধ্যম শিলুয়া এলাকার মৃত আলী আশরাফের স্ত্রী রেজিয়া বেগম (৫৫)। তিনি শহরের নাজির রোড এলাকায় ছেলের সঙ্গে ভাড়াবাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার শর্শদি রেলগেট অতিক্রম করছিল। এ সময় ট্রেনটিতে কাটা পড়েন আবু সুফিয়ান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই দিন সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রেজিয়া বেগম। রেলপথ দিয়ে হাঁটার সময় ট্রেনটিতে কাটা পড়েন তিনি। তার শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।

রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে রেজিয়া বেগমের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার হয়। পরে পরিচয় নিশ্চিত হয় পুলিশ। স্বজনেরা জানিয়েছেন, ওই নারী বার্ধক্যের কারণে কানে কম শুনতেন। এ কারণে তিনি ট্রেন আসার শব্দ শুনতে পাননি বলে ধারণা স্বজনদের।

ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দু’জনের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

বিষয়:ট্রেনে কাটা পড়ে মৃত্যুফেনীময়নাতদন্ত
প্রতিবেদক

মোঃ শফি উল্লাহ রিপন

ফেনী প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…