রাজনীতি

সরকারি দলের হুইপ পদে মাশরাফীসহ দুই নতুন মুখ

সরকারি দলের হুইপ পদে মাশরাফীসহ দুই নতুন মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন জনপ্রতিনিধি ও নেতা, যারা সরকারি দলের হুইপ পদে মনোনীত হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন পদে যুক্ত হয়েছে নতুন তিন নাম। তারা হলেন: নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু ও কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল।

এছাড়া চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী (লিটন) বহাল থাকছেন। একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনও বহাল থাকছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি হবে।

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

বিষয়:মাশরাফী বিন মোর্ত্তজাহুইপ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…