কুমিল্লা

ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় শোকপ্রকাশ করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনায় শোকপ্রকাশ ও তদন্তের জন্য পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার ২০ মে সকাল ১১টায় উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে- চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ি দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:কুমিল্লার চান্দিনাট্রাক চাপামোটরসাইকেল আরোহী নিহত
প্রতিবেদক

আবুল কাশেম হৃদয়

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…