চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে চলছে দুই দিনব্যাপী স্বাধীনতা উৎসব

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
২:২৮ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৬
জনপদ, মৌলভীবাজার
A A

মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন পরিষদের আয়োজনে উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, একসময় শ্রীমঙ্গল দেশের সাংস্কৃতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। নাটক, গান ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এ অঞ্চল ছিল অত্যন্ত প্রাণবন্ত। তবে দীর্ঘদিন ধরে সেই ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় অনেক সংগঠন স্থবির হয়ে পড়ে এবং মানুষ সাংস্কৃতিক চর্চা থেকে দূরে সরে যায়।

তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমানে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় সম্মিলিত উদ্যোগে আবারও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা সম্ভব। সুস্থ সংস্কৃতি চর্চা একটি সমাজকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন করে তোলে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে সৃজনশীল ধারায় এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়্যিদ মুজিবুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, সঙ্গীতজ্ঞ বুলবুল আনাম, ডা. বিনেন্দু ভৌমিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল, প্রভাষক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক জলি পাল, উদীচী শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক ও আয়োজন কমিটির আহ্বায়ক প্রসেনজিৎ রায় বিষু, মুখপাত্র দেলোয়ার হোসেন, সদস্য সচিব গোবিন্দ রায় সুমনসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে ১৮টি সংগঠনের মধ্যে ৯টি সংগঠন নাটক, সংগীত ও নৃত্য পরিবেশন করে। আয়োজকরা জানিয়েছেন, আজ দ্বিতীয় দিনে আরও ৯টি সংগঠন অংশ নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শ্রীমঙ্গলস্বাধীনতা উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT